Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাফনের কাপড় পরে রাস্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

admin • 03 Jul 2024, 02:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাফনের কাপড় পরে রাস্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টানা তৃতীয় দিনের মতো সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ প্রত্যাহারের প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তায় অবরোধ করতে দেখা গেছেন।

 

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১১টা থেকে মানববন্ধন ও পরে সড়ক অবরোধ করা হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফাসহ কোটা বাতিলের দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, আমরা কোটা চাই না। অবিলম্বে এর বাতিল চাই। যদি তা বাতিল না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। আমি নিজে মেয়ে হয়েও বলছি,আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই। নারী-পুরুষ আমরা সবাই সমান। কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া।

 

এদিকে রাস্তা অবরোধের ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। ঢাকা থেকে আসা মো. মনিরুজ্জামান জানান, আমি অনেক দূর থেকে এসেছি। প্রায় দুই ঘণ্টা ধরে আটকে পড়ে আছি। এতে খুবই কষ্ট হচ্ছে।

 

নলছিটি থেকে আসা নুরু আলম শরীফ নামে এক যাত্রী জানান, আমরা চাই শান্তি। তাদের আন্দোলনও চলুক, আমাদের চলাচলের পথও দেয়া হোক। অনেক ব্যস্ততা নিয়ে বরিশালে যাওয়ার পথে রওনা দিয়েছি। অনেকক্ষণ ধরে যানবাহনগুলো আটকে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।