Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহনন

admin • 11 Jul 2025, 09:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহনন

চাঁদপুরের কচুয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাহমুদা আক্তার (১৬) নামের এক ছাত্রীর আত্মহননের খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের চকিদার বাড়ির জসিম উদ্দিনের মেয়ে।

 

সে স্থানীয় চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়।

 

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহনন করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

 

নিহতের চাচা শাহ-আলম বলেন, ‘বৃহস্পতিবার এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর মাহমুদা জানতে পারে সে এক বিষয়ে অকৃতকার্য। মাহমুদার নানা বৃহস্পতিবার মারা যাওয়ায় আমার ভাই ও তার স্ত্রী মাহমুদাকে ঘরে একা রেখে তার নানার বাড়ি নূরপুর গ্রামে চলে যান। মাহমুদারা এক বোন ও এক ভাই।

 

শুক্রবার সকাল থেকে মাহমুদার মা কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বাড়িতে অন্যদের মাহমুদার খোঁজ নিতে বলেন। তারা এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে মাহমুদা। তারপর ডাকচিৎকারে মানুষজন ছুটে আসে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাহমুদার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিয়াউল হক বলেন, ‘খবর পেয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে কচুয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।