Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

admin • 08 Aug 2025, 03:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি দেবে সরকার। নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

তথ্য প্রেরণের জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ ৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত প্রতিবছর এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।

 

এ পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়ে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।