Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

admin • 02 Apr 2026, 02:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

চলতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। গতকাল বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

 

এর আগে, গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এদিন এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।