Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ফুটবলার জামাল ভূঁইয়া

admin • 02 Aug 2024, 10:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ফুটবলার জামাল ভূঁইয়া

কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতা এবং পুলিশের গ্রেপ্তার-হয়রানির মধ্যে দেশজুড়ে চলছে অস্থিরতা। শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন অনেক তারকা। এবার সে সারিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থনও পোষণ করেন জামাল। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

 

ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।

 

তিনি বলেন, ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।

   

জামাল আরও বলেন, কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।