Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

এবার মিয়ানমারের ছোঁড়া গোলা পড়লো বাংলাদেশে, সীমান্তে আতঙ্ক

admin • 03 Sep 2022, 04:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার মিয়ানমারের ছোঁড়া গোলা পড়লো বাংলাদেশে, সীমান্তে আতঙ্ক
মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা বাংলাদেশ সীমান্তের জেরো পয়েন্টে পড়ার শব্দ পাওয়া গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গোলাদুটি পড়ে।   পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে  আজ শনিবার সকালে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দিচ্ছিল। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে ৮ থেকে ১০টি গোলা ছোড়া হয়। এ ছাড়া হেলিকপ্টার গানশিপ থেকেও ৩০ থেকে ৩৫ রাউন্ড গুলি করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে গোলা দুটি পড়ে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।     ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, আজ শনিবার সকালে তমব্রু সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুটি ও বৃহস্পতিবার একটি মর্টারশেল এসে পড়েছে। এ কারণে সীমান্তে বসবাসকারীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।     বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।     উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিকেল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করেন। আরিফ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।