Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এনজিও’র কিস্তির টাকা পরিশোধ করতে না পারা গৃহবধূর জামিন

admin • 02 May 2026, 09:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এনজিও’র কিস্তির টাকা পরিশোধ করতে না পারা গৃহবধূর জামিন

সিরাজগঞ্জের তাড়াশে কিস্তির ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় এনজিও‘র করা মামলায় গ্রেফতার গৃহবধুকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তার জামিনের আদেশ দেন।

 

 সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, এনআই অ্যাক্টের মামলায় জান্নাতি নামের গৃহবধূকে তাড়াশ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে সকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে, গত বৃহস্পতিবার এনজিও’র করা মামলায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন মোছা. জান্নাতি খাতুন (২৫) নামের ওই গৃহবধূ। তিনি আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

জানা গেছে, কয়েক বছর আগে আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। সে সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর তিনি ওই এনজিও’র চাকরি থেকে ইস্তফা দেন।

এদিকে, আব্দুর রাজ্জাক দাবি করেন, ওই এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করা হয়েছে। পাশাপাশি, চাকরিকালীন সময়ে তার জামানত হিসেবে রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করার জন্য তিনি শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ করেন। কিন্তু এনজিও কর্তৃপক্ষ ওই জামানতের টাকা সমন্বয় না করে তার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করে।

 

এ প্রসঙ্গে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই এলাকার বাসিন্দা আব্দুর রফিক জানান, জামিন পাওয়ার পর জান্নাতি দুপুরের দিকে বাড়ি ফিরেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।