এক্সক্লসিভ
উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ৪ জনের জামিন ও ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
admin
• 23 Aug 2022, 01:14 AM
• পঠিত 0 বার
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে বক্স গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনের জামিন দিয়েছেন আদালত।
এছাড়া ক্রেনচালকসহ ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জামিন পাওয়া চার আসামি হলেন হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গার্ডার পড়ার ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন।
আর ক্রেন অপারেটর আল আমিন বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন। দুর্ঘটনার পর অপারেটর আল আমিন ও হেলপার রাকিব ঘটনাস্থল হতে পলায়ন করেন। আল আমিনের ভারী গাড়ি চালানোর লাইসেন্স নাই। হেলপার রাকিবেরও কোনো লাইসেন্স নাই। আর ক্রেনটির ফিটনেস ছিল না।
প্রসঙ্গত, গত সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিআরটির উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৫ জন যাত্রী নিহত হন। আর আহত হন দু’জন।
মিরর/হিমেল
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





