Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাবের-জুমা, আজীবন মুখপাত্র হাদি

admin • 28 Jul 2026, 06:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাবের-জুমা, আজীবন মুখপাত্র হাদি

ইনকিলাব মঞ্চের নতুন আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে। একই সাথে সংগঠনটির সাবেক আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

 

গত বছরের ডিসেম্বরে শহীদ হন ওসমান হাদি। মৃত্যুর আগে তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র ছিলেন। সে সময় সদস্যসচিবের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের। নতুন কমিটিতে তিনি আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

 

নতুন সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এর আগে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দফতর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে জি এ সাব্বিরকে আহ্বায়ক ও মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।