Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘আমার বিভাগ, মেয়ে দেখলে উত্ত্যক্ত করবই‘: জবি ছাত্রদল নেতা

admin • 08 Aug 2025, 11:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘আমার বিভাগ, মেয়ে দেখলে উত্ত্যক্ত করবই‘: জবি ছাত্রদল নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবদুর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বেলা ১১টার দিকে ক্লাস শেষে ফিন্যান্স বিভাগের সামনের সিঁড়ি দিয়ে যাওয়ার সময় আবদুর রহমান তাকে অশোভন মন্তব্য করেন। তখন তার সঙ্গে থাকা দুই সহপাঠী প্রতিবাদ করলে আবদুর রহমান বলেন, ‘আমরা মেয়েদের দেখলেই মন্তব্য করব, যা পারেন করেন।’ তিনি দাবি করেন, নিজের বিভাগে তিনি যা ইচ্ছা করতে পারেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন শিক্ষার্থীও তাকে সমর্থন করে উসকানি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই শিক্ষার্থী।

জানা গেছে, অভিযুক্ত আবদুর রহমান ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের অনুসারী হিসেবে রাজনীতি করেন। পাশাপাশি তিনি যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা দুইজনও একই বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগ যাচাই করে তদন্ত করা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, ‘ইভটিজিং সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এজন্য দুইজন সহকারী প্রক্টরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।