Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবহাওয়া অফিসের ওয়েবসাইট হ্যাকড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আবহাওয়া অফিসের ওয়েবসাইট হ্যাকড

আবহাওয়া অধিদফতরের সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া। মঙ্গলবার সকালে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

শামীম হাসান ভূইয়া জানান, Bmd.gov.bd নামক সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নিয়েছে ODIYAN911 নামের নামে একটি হ্যাকার পেজ।

তিনি বলেন, রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। ফলে আবহাওয়ার বার্তা প্রদান সংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

তবে রাত থেকেই আইটি টিম কাজ করছে জানিয়ে শামীম হাসান ভূইয়া বলেন, যত দ্রুত সম্ভব ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।