Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আন্দোলনে আহতদের চিকিৎসায় সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন

admin • 17 Aug 2024, 02:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আন্দোলনে আহতদের চিকিৎসায় সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশন

কোটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)।

 

সহযোগিতার অংশ হিসেবে মানবিক এই প্রতিষ্ঠানটি কোটা সংস্কার আন্দোলকারী সমন্বয়কদের সঙ্গে মিলে আহতদের চিকিৎসায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে কাজ করছে।

 

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মূল সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং মো. ওয়াহিদ উজ জামান আহতদের চিকিৎসার জন্য সরকারের সহযোগিতার ওপর জোর দেন। এর মধ্যে সুহানা এন্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের সহযোগিতার বিষয়টি তাদের জন্য অধিক ফলপ্রসূ হবে। সংস্থাটি জানিয়েছে, আহতদের অস্ত্রোপচারসহ ওষুধ এবং বিশেষ সেবা প্রদান করা হবে। এছাড়া এর বাইরে আরও কিছু প্রয়োজন হলে তারও ব্যবস্থা করবে সংস্থাটি।

   

আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও একাধিক সুবিধা প্রদান করার কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে- জটিল অস্ত্রোপচার, অ্যান্টিবায়োটিক ইনজেকশনসহ অস্ত্রোপচারের যাবতীয় সামগ্রী।

   

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং কো চেয়ারম্যান আনিস আহমেদ বলেন, সাফ শুধু আর্থিক সহযোগিতাই প্রদান করবে না। কোটা সংস্কার আন্দোলনের মধ্যমে যারা আমাদের বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ জীবনের সুযোগ দিয়েছেন তাদের পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।