Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে অফিস-আদালত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে অফিস-আদালত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে সব অফিস-আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এ ছাড়া ব্যাংক, আদালত ও বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের সময়সূচি অনুযায়ী অফিস পরিচালনা করবে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

অন্যদিকে, মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।