Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অধ্যক্ষের ছেলের বিয়েতে কর্মচারীদের ৫০০ টাকা ফি দিতে নোটিশ

admin • 04 Jul 2024, 11:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অধ্যক্ষের ছেলের বিয়েতে কর্মচারীদের ৫০০ টাকা ফি দিতে নোটিশ

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এ উপলক্ষে কলেজটির সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান হবে।

 

বৃহস্পতিবার (৪ জুলাই) এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। এ বিষয়ে প্রধান সহকারী মামুন বলেন, সামাজিক প্রথা হিসেবে এই টাকা চাওয়া হয়েছে। আপনারা দেন না?

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর গণমাধ্যমে বলেন, আমি সব কর্মকর্তা, কর্মচারীকে কার্ড দিয়ে দাওয়াত দিয়েছি এবং সবাইকে মুখেও বলেছি কোনো উপহার সামগ্রী না আনার জন্য। কিন্তু প্রধান হেড ক্লার্ক এটা কেনো করল বুঝলাম না।

 

তিনি আরও বলেন, তাকে আজ বিকেলে জিজ্ঞেস করলে সে বলে এর আগেও এমন করা হয়েছে, তাই এবারও সে নোটিশ দিয়ে টাকা চেয়েছে। আমি কাল সকালে তাকে শোকজ করব, কেন সে আমার মানসম্মানে আঘাত আনল এভাবে নোটিশ দিয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।